রাজধানীতে ৭ মার্চের ভাষণ বাজানোয় আটক ১
রাজধানীতে ৭ মার্চের ভাষণ বাজানোয় আটক ১।। ছবিঃ সংগৃহিত।
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে চানখারপুল মোড়ে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
আটক ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদ।
শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তার সাউন্ডবক্স জব্দ করে অপারেটরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ মার্চ উপলক্ষে চানখারপুলে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজাচ্ছিলেন ওই শিক্ষার্থী। এ সময় কিছু পুলিশ সদস্য এসে তাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের কার্যক্রমও নিষিদ্ধ। এ কারণে তাকে আটক করা হয়েছে।