নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে মহানগর জামায়াতে ইসলামী এ আয়োজন করে। 

মাহফিলে বক্তারা বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাইলে সম্মিলিত প্রয়াসের কোনো বিকল্প নেই। দেশের প্রশ্নে মানুষের অধিকার আদায়ে, সবাইকে সোচ্চার থাকতে হবে। মানুষকে নিরাপদ রাখতে হবে। তরুণ সমাজকে মাদক থেকে মুক্ত রাখতে হবে। আমাদের ভুল থাকতে পারে। কেউ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের ভুলভ্রান্তি থাকলে ধরিয়ে দেবেন। যেকোনো সমস্যায় আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা মো. আবদুল জব্বারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।