রাজারহাটে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার

রাজারহাটে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই গেট এলাকা থেকে আলুর বস্তার ভেতর থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর রাতের দিকে অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ছিনাই গেট এলাকায় মঞ্জু মিয়া নামে এক ব্যক্তির আলুর গোডাউন থেকে শ্রমিকরা আলুর বস্তা বের করার সময় একটি বস্তার ভেতরে সন্দেহজনক একটি প্লাস্টিকের একটি প্যাকেট দেখতে পান। বিষয়টি তাদের কাছে অস্বাভাবিক মনে হলে তারা স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাজারহাট থানার একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক প্যাকেটটি উদ্ধার করে। পরে তল্লাশি চালিয়ে দেখা যায়, প্যাকেটের ভেতরে প্রায় ৯ কেজি গাঁজা রয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শনিবার সকালে একটি মামলা দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে রাজারহাট থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, আলুর বস্তার ভেতর থেকে প্রায় ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আলুর বস্তার মধ্যে লুকিয়ে এগুলো বাইরে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।