গাইবান্ধায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রতিকি ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৭০ পিস ইয়াবাসহ আরিফ হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরিফ হোসেন দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার সুজালপুর শান্তিবাগ এলাকার রেজাউল ইসলামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় রাজা পেপার মিলের সামনে অবস্থান নেয় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। এসময় আরিফ হোসেন নামের ওই যুবক চাপড়িগঞ্জ বাজার হতে হেঁটে ফাঁসিতলা বাসস্ট্যান্ডের দিকে আসছিলেন। পথে তার গতিবিধি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, গ্রেফতার আরিফ হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।