আজ রবিবার ৮ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

আজ রবিবার  ৮ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ৮ মার্চ, ২০২৬ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। শূন্য পকেট পূর্ণ হবে।

লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইবে। দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে।

কোমল শিশুরা পুরস্কৃত হবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

হারানো বুকের ধন বুকে ফিরবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে।

ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।

মিথুন [২১ মে-২০ জুন]

পিতা মাতার পূর্ণ সহযোগিতা পাবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে।

হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। আত্মীয়স্বজনের সঙ্গে সখ্যের মেলবন্ধন রচিত হবে।

কর্কট  [২১ জুন-২০ জুলাই]

শিক্ষার্থীদের দিনটি গর্বের হবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। অমাবস্যার অন্ধকার দূর হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। পরিবারের কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে। সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন। আয় বুঝে ব্যয় করতে হবে। টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। ইলেকট্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। পরিবারের নতুন মুখের আগমন ঘটতে পারে। শূন্য পকেট পূর্ণ হবে। ব্যাংক ব্যালেন্স বাড়বে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। লাইফস্টাইল বদলাবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। মামলা-মোকদ্দমায় জয়লাভ করবেন। হাত বাড়ালেই সফলতার চাবি পাবেন।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। সফলতার সূর্য ফোকাস মারবে। সন্তানদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। হারানো বুকে ধন বুকে ফিরবে। পিতা-মাতা ও গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবেন। মামলা মোকদ্দমায় জয়ী হবেন। লৌকিকতা পরিহার করুন।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। নেশা মদ্য জুয়া থেকে দূরে থাকুন। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। মন সুর সঙ্গীতের প্রতি ঝুঁকবে। দাম্পত্য সুখ বিনষ্ট হতে পারে। গুপ্ত ও প্রকাশ্য শত্রুর চাপ বাড়বে।

মকর  [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]

গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। সন্তানদের জন্য দিনটি স্মরণীয় হবে।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে। কলকারখানায় উৎপাদন কমবে। শরীর স্বাস্থ্যের প্রতি নজর রাখুন।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

হাত বাড়ালেই সফলতা পাবেন। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। পিতা-মাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে। গৃহবাড়ি ভূ-সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে।