টি-টোয়েন্টি বিশ্বকাপে কে কী পুরস্কার পেলেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে কে কী পুরস্কার পেলেন

সংগৃহীত ছবি

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর শিরোপা জিতেছে ভারত। এই জয়ের মাধ্যমে ইতিহাসও গড়েছে ‘মেন ইন ব্লু’। প্রথম দল হিসেবে টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়ার পাশাপাশি এটি ছিল ভারতের তৃতীয় শিরোপা।

ফাইনালে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।

তবে শুরু থেকেই ভারতীয় ব্যাটাররা আক্রমণাত্মক ব্যাটিং করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। ওপেনিং জুটিতে মাত্র ৭ ওভারে ৯৮ রান তোলেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন।

অভিষেক শর্মা ২১ বলে ৫২ রান করে আউট হলে স্যামসনের সঙ্গে যোগ দেন ইশান কিষান। দুজনে মিলে ৪৮ বলে ১০৫ রানের জুটি গড়ে কিউই বোলারদের ওপর চাপে ফেলেন।

স্যামসন ৪৬ বলে ৮৯ রান করেন, আর কিষান করেন ২৫ বলে ঝোড়ো ৫৪ রান। শেষদিকে শিবম দুবে ৮ বলে অপরাজিত ২৬ রান করে ভারতের সংগ্রহ আরো বড় করেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে টিম সেইফার্ট ২৬ বলে ৫২ রান করেন। এ ছাড়া মিচেল স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান যোগ করলেও অন্য ব্যাটাররা বড় ইনিংস খেলতে পারেননি।

ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ দুর্দান্ত বোলিং করেন। তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন, যা টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তার সেরা বোলিং। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডকে ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট করে ৯৬ রানের বড় জয় পায় ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর সেরা পুরস্কার

ফাইনালের সেরা খেলোয়াড়
জাসপ্রিত বুমরাহ – ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়
সঞ্জু স্যামসন – ৫ ম্যাচে ৩২১ রান
গড় : ৮০.২৫। স্ট্রাইক রেট : ১৯৯.৩৮

সর্বোচ্চ রান সংগ্রাহক
সাহিবজাদা ফারহান – ৩৮৩ রান (৬ ইনিংস)
গড় : ৭৬.৬০ | স্ট্রাইক রেট : ১৬০.২৬

সর্বোচ্চ উইকেট শিকারি
বরুণ চক্রবর্তী – ১৪ উইকেট (৯ ইনিংস)

সর্বাধিক ক্যাচ
গ্লেন ফিলিপস – ১১ ক্যাচ (৭ ইনিংস)।