নারায়ণগঞ্জে ইসলামী ঐক্যজোটের ইফতার মাহফিল অনুষ্ঠিত
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জে ইসলামী ঐক্যজোটের উদ্যোগে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় জেলা পরিষদের পাশে একটি রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতারের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আল্লামা আব্দুল কাদির এবং প্রধান আলোচক ছিলেন মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদের আমলে ইসলামী ঐক্যজোটের নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছেন। ভয় ও লোভ দেখিয়ে তাদের দমিয়ে রাখা যায়ানি। নানা প্রতিবন্ধকতায় এবারের নির্বাচনে ইসলামী ঐক্যজোট ব্যাপকভাবে অংশগ্রহণ করতে পারেনি। আগামী নির্বাচনেও আরও ব্যাপক আকারে অংশগ্রহণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানান বক্তারা।
অনুষ্ঠানে মহানগর ইসলামী ঐক্যজোটের সাংগঠনিক সম্পাদক হাফেজ রেজাউল করিমের উপস্থাপনায় মহানগর সহ-সভাপতি মুফতি জাকির হোসাইন কাসেমী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।