নোয়াখালীতে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নোয়াখালীতে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

সংগৃহীত ছবি

পবিত্র মাহে রমজান উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় জেলা শহর মাইজদীতে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নোয়াখালী শহর শাখা। অনুষ্ঠানটি পরিচালনা করেন শহর যুবদলের সদস্য সচিব মোস্তাক আহমদ স্বপন।

অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান, মোহাম্মদ শাহজাহান-এর পুত্র মো. সবুজ, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সাহাদাত হোসেন, জেলা কৃষক দলের সভাপতি ভিপি পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানসহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বক্তারা দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া করেন।