সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সংগৃহীত

সাংবাদিক ও রাজনৈতিক কর্মীরা একে অপরের পরিপূরক। গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণতন্ত্র, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।

সোমবার (৯ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার (সিসাস) উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সহযোগিতা চান।

সমিতির সভাপতি কাওসার আজমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক।

সংসদ সদস্য আলিম বলেন, রাষ্ট্র পরিচালনা ও সমাজ গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকরা সমাজের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন। উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। 

তিনি সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার কার্যক্রমকে আরো গতিশীল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আব্দুল হামিদ সরকার। অনুষ্ঠানে সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।