সেলস ম্যানেজার নেবে মিনিস্টার
ফাইল ছবি।
শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে ‘ডিভিশনাল সেলস ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা এমবিএম ডিগ্রিধারী হতে হবে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদনের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
বিভাগের নাম: ডিলার চ্যানেল
পদের নাম: ডিভিশনাল সেলস ম্যানেজার
পদসংখ্যা: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ (মার্কেটিং) অথবা এমবিএম
অভিজ্ঞতা: ৫-৭ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: ৩০-৪০ বছর
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৭ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম