চেলসির বিপক্ষে পিএসজির জয়, আর্সেনালের ড্র
ফাইল ছবি
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ম্যাচে চোখ ছিল? তাহলে পিএসজি-চেলসির ‘পাগলাটে’ ম্যাচটা মিস করে গেছেন। ম্যাচটা হাইভোল্টেজ বটে! ক্লাব বিশ্বকাপের ফাইনালে দুদলের মুখোমুখি দেখায় চেলসি জিতেছিল, আজ জিতল পিএসজি। তারা চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের চ্যাম্পিয়ন।
চেলসি-পিএসজির ম্যাচটাকে পাগলাটে বলার কারণ আছে। পার্ক দেন প্রিন্সেসের এই ম্যাচে গোল হয়েছে ৭টি। প্রথমার্ধে ২-১ গোলের লিড পাওয়া পিএসজি জিতেছে ৫-২ গোলে। খাভিচা কাভারেস্কেলিয়া করেছেন জোড়া গোল, ব্রাডলে বারকোলা, ওসমান দেম্বেলে ও ভিতিনহা একটি করে। চেলসির দুটি গোল মালো গুস্তো ও এনজো ফার্নান্দেজের।
চেলসির বিপক্ষে পিএসজির এটা একপ্রকারের প্রতিশোধ। ফেবারিট হয়েও ক্লাব বিশ্বকাপের ফাইনালে ইংলিশ ক্লাবটির বিপক্ষে তারা ৩-০ গোলে হেরেছিল। ১৭ মার্চ রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগে চেলসি পাল্টা প্রতিশোধ নিতে পারে কি না, সেটাই এখন দেখার।
আরেক ম্যাচে স্পোর্টিং লিসবনকে ৩-০ গোলে হারিয়েছে বোদো/গ্লিমট। নরওয়েজিয়ান ক্লাবটি প্লেঅফে হারিয়েছিল ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে। ঘরের মাঠে প্রথম লেগে ২-১ গোলে জয়ের পর ইন্টারে মাঠে জিতে ৩-১ গোলে।
এই দুই ম্যাচের দুয়েক ঘণ্টা আগে মাঠে নামা আর্সেনাল লেভারকুসেনের বিপক্ষে ১-০ গোলে ড্র করেছে। রবার্ট এন্দরিচের গোলে পিছিয়ে পড়া দলটি সমতা টানতে পেরেছে কাই হ্যাভার্টজের শেষ মুহূর্তের পেনাল্টি গোলে।