আখাউড়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

আখাউড়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বালতির পানিতে পড়ে রায়ান মিয়া নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর এলাকার দেবগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রায়ান মিয়া দেবগ্রাম এলাকার সাত্তার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে রাখা একটি বালতির পানিতে মাথা ঢুকিয়ে দেয় শিশুটি। বিষয়টি নজরে আসার পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. লুৎফুর রহমান জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বালতির পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।