আজকের দিন : ইতিহাসের আয়নায় ১৩ মার্চ

আজকের দিন : ইতিহাসের আয়নায় ১৩ মার্চ

ফাইল ছবি

প্রতিটি দিন সময়ের নদীতে হারিয়ে যায়, কিন্তু কিছু দিন রয়ে যায় স্মৃতির পাতায়, ইতিহাসের পাতায়। এসব দিনেই ঘটে যায় কিছু যুগান্তকারী ঘটনা—মানবসভ্যতার অগ্রযাত্রা, প্রথম আবিষ্কার, বিপ্লব কিংবা বেদনাবিধুর মুহূর্ত।

আজ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬। ইতিহাসের পাতায় এই দিনটির রয়েছে বিশেষ গুরুত্ব।

 

শতাব্দীর পর শতাব্দী ধরে নানা দেশে, নানা প্রান্তে এই দিনে ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা, যা আজও আমাদের ভাবায়, শিক্ষা দেয় এবং ইতিহাসকে বুঝতে সহায়তা করে। 

 

চলুন, ফিরে দেখি ১৩ মার্চ ক্যালেন্ডারে খোদাই হয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ ঘটনার দিকে—

১৭৫৮ - হেলির ধূমকেতু গ্রহকক্ষস্থ সূর্যের নিকটতম বিন্দুতে অবস্থান নেয়।

১৭৮১ - স্যার উইলিয়াম হার্শেল ইউরেনাস গ্রহ অবিষ্কার করেন।

১৭৯৯ - মেদিনীপুরে চুয়াড় বিদ্রোহ শুরু গোবর্ধন দিকপতির নেতৃত্বে।

 

১৮৭৮ - বিভিন্ন ভাষার সংবাদপত্রের জন্য ব্রিটিশ রাজ কর্তৃক সংবাদপত্র আইন প্রণীত হয়।

 

১৮৮১ - রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডার আততায়ীর হাতে নিহত হন।

১৮৯৬ - নেদারল্যান্ডসে প্রথম চলচ্চিত প্রদর্শিত হয়।

১৯০৬ - মার্কিন নারী ভোটাধিকার প্রতিষ্ঠার অন্যতম পুরোধা নেত্রী সুসান ব্রাউলেন অ্যান্টনির মৃত্যু।

 

১৯২২ - কলকাতার আনন্দবাজার পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

 

১৯৩০ - সৌরমন্ডলের নবম গ্রহ প্লুটো আবিষ্কৃত হয়।

১৯৫৪ - ইন্দোচীনে দিয়েন বিয়েন ফু’র যুদ্ধ শুরু হয়।

১৯৭১ - শিল্পাচার্য জয়নুল আবেদিনের নেতৃত্বে স্বাধীনতা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষুব্ধ শিল্পী সমাজের প্রথম মিছিল।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সুইজারল্যান্ড।