রাজধানীতে বৃষ্টির সময় দেয়াল ধসে নারী নিহত

রাজধানীতে বৃষ্টির সময় দেয়াল ধসে নারী নিহত

সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল মধুবাগে বৃষ্টির সময় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক নারী পথচারী প্রাণ হারিয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই নারীর নাম রাশেদা বেগম। মধুবাগ ৩ নম্বর গলির প্রফেসর বাড়ির সামনের একটি নির্মাণাধীন ভবনের দেয়াল হঠাৎ ভেঙে পড়ল তিনি গুরুতর আহত হন।

পরে দেয়ালের নিচ থেকে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাশেদাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, নিহতে মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালে মর্গে রয়েছে।