জয়পুরহাটে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন
সংগৃহীত ছবি
বাসযোগ্য ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে জয়পুরহাটে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়।
শনিবার (১৪ মার্চ) সকালে পৌরসভার উদ্যোগে বারিধারা হাউজিং ওয়েল ফেয়ার সোসাইটি এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায় জানান, আগামী দিনে বসবাসযোগ্য ও পরিচ্ছন্ন নগর হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখা হবে। পর্যায়ক্রমে পৌর এলাকার সকল ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
কর্মসূচিতে বারিধারা হাউজিং ওয়েল ফেয়ার সোসাইটির আহ্বায়ক লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ আলী সরকার, ডা. তুলশী চন্দ্র রায়, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা জুলফিকার আলি লেবু, পৌরসভার পরিচ্ছন্নতা পরিদর্শক হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন।