বরিশাল শের-ই বাংলা হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল শের-ই বাংলা হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান

সংগৃহীত ছবি

চিকনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন পরিচালক একেএম মশিউল মুনীর। 

আজ শনিবার সকাল ১০টায় এ পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। তিনি কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ও ইউনিট, মাঠ, রাস্তা, ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন।

এ সময় পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. একেএম মশিউল মুনীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১১ মার্চ দেশবাসীকে ভিডিও-বার্তায় পরিষ্কার-পরিচ্ছন্নতার উপর বিশেষ অনুরোধ জানান। তাঁর নির্দেশনার আলোকে হাসপাতাল কম্পাউন্ড আরও পরিচ্ছন্ন রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর বার্তা অনুযায়ী ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ প্রতিরোধে সবাইকে সচেতন করে তুলতে হবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা মূলক প্রচারণায় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. নজমূল আহসান, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহমুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আবদুল মুনায়েম সাদ প্রমুখ।