কেরানীগঞ্জে বাসের ধাক্কায় নারী নিহত
ফাইল ছবি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় সূচনা আক্তার (২০) নামে নারী নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যার দিকে কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সূচনা বরিশাল মুলাদীর এলাকার জসিম উদ্দিনের মেয়ে। তার নাম স্বামী আশিক মিয়া। তিনি কাপড়ের দোকানে কাজ করেন।
নিহতের ভাবি আফরোজা আক্তার বলেন, ভাড়া বাসার মালিকের সঙ্গে দ্বন্দ্ব হওয়ায় বিষয়টি জানাতে কেরানীগঞ্জ থানায় যাচ্ছিলাম। সঙ্গে সূচনা ও তার তিন বছরের মেয়ে সারা মনি ও আমার ১০ বছরের ছেলে আরিয়ান ছিল। ইকুরিয়া এলাকায় মাওয়া হাইওয়ে পার হওয়ার সময়ে সবাই পার হয়ে গেলেও সূচনা বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।