শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৬ পেল ‘মাত্রাপ্রকাশ’

শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৬ পেল ‘মাত্রাপ্রকাশ’

সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষ্যে নান্দনিক অঙ্গসজ্জায় সেরা প্রতিষ্ঠান হিসেবে ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০২৬’ পেয়েছে মাত্রাপ্রকাশ।

রোববার (১৫ মার্চ) বিকাল ৩টায় অমর একুশে বইমেলা ২০২৬–এর সমাপনী অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে পুরস্কারের ক্রেস্ট, সম্মাননাপত্র ও নির্ধারিত অঙ্কের চেক প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। 

মাত্রাপ্রকাশের স্বত্বাধিকারী ডা. শামসুন নাহার রত্না এই পুরস্কার গ্রহণ করেন। 

সমাপনী অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হকসহ অন্যান্য গুণীজন উপস্থিত ছিলেন।