পাবনায় বিড়ি মালিক-শ্রমিকদের বাজেট প্রস্তুতি মিটিং ও ইফতার পার্টি অনুষ্ঠিত
ছবি: প্রতিনিধি
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করা এবং অগ্রীম আয়কর কমানের জন্য কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতি মিটিং ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতি ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের যৌথ আয়োজনে এ প্রস্তুতি মিটিং ও ইফতার পাটিং অনুষ্ঠিত হয়।
পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি মোঃ হারিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সভাপতি মোঃ শাহদাত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক আলী সাদাত খান মজলিশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাসেল ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সাধারন সম্পাদক মোঃ শামীম ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করা এবং অগ্রীম আয়কর কমানের জন্য সরকারের কাছে আহবান জানান।
এসময় পাবনা জেলা বিড়ি শিল্প মালিক সমিতি ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।