গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে এমপি বাবরের ইফতার

গোপালগঞ্জে সাংবাদিকদের সম্মানে এমপি বাবরের ইফতার

সংগৃহীত ছবি

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে এ আয়োজন করা হয়। ইফতারের আগে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ডা. কে এম বাবর।

এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, বি এম যোবারের হোসেন, শেখ মোস্তফা জামানসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর সাংবাদিকদের উদ্দেশে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জেলার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট সংবাদকে গুরুত্ব দিলে সাধারণ মানুষ উপকৃত হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকদের সহযোগিতা থাকলে জনগণের কল্যাণে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে।