আখাউড়ায় ১০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

আখাউড়ায় ১০ কেজি গাঁজাসহ দুজন গ্রেফতার

প্রতিকি ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে মো. রতন মিয়ার (৩৫) বিরুদ্ধে ছয়টি ও মো. মনির মিয়ার (৩৬) বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। রতন মিয়া নুরপুর পশ্চিম পাড়ার মহরম আলীর ছেলে ও মনির হোসেন নুরপুর লামার বাড়ির আব্দুল মিয়ার ছেলে।
 
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ উল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ১১টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।