জনবল নিয়োগ দেবে ব্র্যাকনেট
ফাইল ছবি।
তথ্যপ্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান ব্র্যাকনেট লিমিটেডে ‘হেড অব সেলস’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিএসসি/এমএসসি অথবা বিবিএ/এমবিএ ডিগ্রিধারী হতে হবে। ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাকনেট লিমিটেড
বিভাগের নাম: সেলস অ্যান্ড মার্কেটিং
পদের নাম: হেড অব সেলস
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি/এমএসসি অথবা বিবিএ/এমবিএ
অভিজ্ঞতা: ১০-১৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৫ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র: বিডিজবস ডটকম