পতনের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াল দক্ষিণ কোরিয়ার মুদ্রা
সংগ্রহীত ছবি
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনের আশাবাদ বাড়ায় আজ মঙ্গলবার মার্কিন ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে দক্ষিণ কোরিয়ার মুদ্রা ‘ওন’। এদিন ডলারের বিপরীতে ওনের মূল্য ১.৭ শতাংশ বৃদ্ধি পায়।
আগের দিন লেনদেনে দক্ষিণ কোরিয়ার মুদ্রা ১৭ বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে গিয়েছিল।মঙ্গলবারের এই উত্থানের মাধ্যমে ‘ওন’ সেই পতন থেকে কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, সোমবার ডলারের বিপরীতে ওনের যে অবস্থান ছিল, তা ২০০৯ সালের ৯ মার্চের পর সবচেয়ে দুর্বল অবস্থা। সেই সময় বৈশ্বিক আর্থিক সংকটের প্রভাবে দক্ষিণ কোরিয়ার মুদ্রা বড় ধরনের ধসের মুখে পড়েছিল।
সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের কারণে বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। এর প্রভাব দক্ষিণ কোরিয়ার মুদ্রাতেও পড়ে।
তবে সংঘাত নিরসনের সম্ভাবনা তৈরি হওয়ায় বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরে এসেছে।