লালপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

লালপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ফাইল ছবি

নাটোরের লালপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। 

মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক সড়কের নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ছোটবাতকয়া গ্রামের জোহা মাস্টারের ছেলে জাহিদুল ইসলাম (৫০) ও ছোটবাদকয়া গ্রামের সেকেনের ছেলে মনির হোসেন (২৭) ও বাবুল হোসেন (২৫)।

লালপুর থানার ওসি মজিবুর রহমান জানান, লালপুরগামী একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী জাহিদুল ইসলাম নিহত হন। এ সময় আহত হন আরো ছয়জন। পরে আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মনিরুল ও বাবুল নামে আরও দুজন মারা যান।

মজিবুর রহমান আরো জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি জব্দ করা থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।