ইসলামপুরে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এমপি সুলতান মাহমুদের মতবিনিময়
সংগৃহীত ছবি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জামালপুরের ইসলামপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংসদ সদস্য (এমপি) এ. ই সুলতান মাহমুদ বাবু।
মঙ্গলবার ইসলামপুর জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে এ আয়োজনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্য এমপি সুলতান মাহমুদ বাবু বলেন, মুক্তিযুদ্ধ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি জাতির আত্মপরিচয় ও গৌরবের প্রতীক। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই অর্জন আমাদের জাতীয় পরিচয়ের ভিত্তি। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার রক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের নগদ অর্থ সহায়তা তুলেন দেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এ সময় ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, যুগ্ম সম্পাদক আজম উদ দৌলা পাহলোয়ান, সহ-সভাপতি একেএম শহিদুর রহমান শহীদ, মিজানুর রহমান খান শাহিন, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ রফিকুল ইসলাম, ফুলু চৌধুরী, মোজাহারুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহমেদ বিপুলসহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পরে সংসদ সদস্যের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।