জামালপুরে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

জামালপুরে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত

সংগৃহীত

জামালপুরে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি।

একই সময়ে জামালপুর কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান সদর আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামালপুর জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে বলে জানা গেছে।