মহান স্বাধীনতা দিবসে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান
ফাইল ছবি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর ৯ জন মাস্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী সাব-লেফটেন্যান্ট পদে উন্নীত করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, এ পদোন্নতি ২৬ মার্চ ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে।
অনারারী সাব-লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা হলেন: খন্দকার জাহাঙ্গীর আলম, মো. নজরুল ইসলাম, এইচ এম আব্দুল জলিল, শাহ মোহাম্মদ আশরাফুজ্জামান, মো. সাইফুল ইসলাম প্রধান, হাওলাদার মোহাম্মদ হান্নান, মো. সামিউল হক, মো. নুরুজ্জামান এবং মো. দীন ইসলাম।