দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

সংগৃহীত ছবি

দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। 

বৃহস্পতিবার দিবসটি উদযাপন উপলক্ষে সকালে জেলা প্রশাসন চত্বরে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে সদরের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম ও জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। এসময় জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।