যারা দেশবিরোধী চক্রান্ত করছে, তাদের রুখে দিতে হবে: আল মামুন
সংগৃহীত ছবি
যারা দেশবিরোধী চক্রান্ত করছে, তাদের রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলার আহ্বায়ক মো. আল মামুন।
জাতীয় নাগরিক পার্টি রংপুর জেলার পক্ষ থেকে বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এই বলেন তিনি।
রংপুর জেলার আহ্বায়ক আল মামুন আরও বলেন, স্বাধীনতার জন্য যারা তাদের জীবন উৎসর্গ করেছে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ করেছে একটি মানচিত্র উপহার দিয়েছে, উপহার দিয়েছে বাংলাদেশ তাদের স্বরণ ও শ্রদ্ধা জানাতে আজ এসেছি। একই সাথে স্বরণ করতে চাই, যারা এই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ২৪ এর ছাত্র জনতার অভ্যুথ্থানে রক্ত দিয়েছে, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে। এ দেশের ভিতরে অবস্থান করে যারা দেশবিরোধী ষড়যন্ত্র করছে তাদের রুখে দেয়ার শপথ নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির রংপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মাহফুজ শাহ, অধ্যাপক আবু রেজা মো. আব্দুল্লাহ, নিয়াজ মোর্শেদ, যুগ্মসদস্য সচিব মহসিন আলী বকসী, সাংগঠনিক সম্পাদক রিফাত চৌধুরী, আব্দুর রহমান, শিল্পী তালুকদার, বাবলী আক্তার, জাতীয় ছাত্র শক্তি রংপুর জেলা শাখার সিনিয়র যুগ্ন সদস্য সচিব জুবায়ের আহমেদ হিমন, যুগ্ম সদস্য সচিব আব্দুর রহিম নাছিম, রংপুর জেলা সংগঠক সীমান্ত, হোসেন, সদস্য, মেহেদী হাসান রাইয়ান, আজম, কানন, আসিফ, সোহাগ, জাকারিয়াসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।