বাগেরহাটে কিশোরীকে হত্যায় গ্রেফতার ১

বাগেরহাটে কিশোরীকে হত্যায় গ্রেফতার ১

ফাইল ছবি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় ফাতেমা আক্তার রিয়া মনি (১৫) নামে এক কিশোরীকে গলা কেটে হত্যার ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে রফিকুল ইসলাম রুবেল (৪০) নামে কসমেটিক ব্যবসায়ীকে শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রুবেল শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মাসুম হাওলাদারের ছেলে। 

এর আগের দিন বুধবার সকালে নিহত রিয়া মনির বাবা আজিম শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ জনকে আসামী করে শরণখোলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘাতকরা কিশোরী মনিকে গলাকেটে হত্যার পর সোমবার দিবাগত রাতে শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের একটি কবরস্থানের  পাশে সড়তে মরদেহ ফেলে রাকে। মঙ্গলবার সকালে পুলিশ রিয়া মনির মরদেহ  উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা শরণখোলা থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব কুমার জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহত কিশোরীর মোবাইলের কল লিষ্টের সূত্র ধরে দুপুরে শরণখোলার রায়েন্দা বাজারের কসমেটিক ব্যবসায়ী রফিকুল ইসলাম রুবেলকে বাগেরহাট শহর থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে রিমান্ডে এনে হত্যাকান্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে