কার্টুনের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার

কার্টুনের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর জুরাইন কবরস্থানে কাগজের কার্টুনের ভেতর থেকে ১দিন বয়সী অজ্ঞাত পরিচয়ের ছেলে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কবরস্থানের ভেতর থেকে একটি কাগজের কার্টুনে মোড়ানো অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার করে শ্যামপুর থানা পুলিশ। পরে লাশটি আইনি প্রক্রিয়া শেষে বিকেল পৌনে পাঁচটার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শ্যামপুর থানার উপ পরিদর্শক (এসআই) সেলিম রেজা বলেন, ‘দুপুরে খবর পেয়ে জুরাইন কবরস্থানের ভেতর থেকে ওই ছেলে নবজাতকের লাশ একটি কাগজের কার্টুনের ভেতর থেকে উদ্ধার করা হয়।

কে বা কারা নবজাতকের লাশ টি কার্টুনের ভেতরে ফেলে রেখে গেছে।’