বাস চাপায় ৫ জন নিহতের ঘটনায় মামলা, তদন্ত শুরু
ফাইল ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহতের ঘটনায় মামলা হয়েছে। একই সঙ্গে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
নিহত ঝর্ণা বেগমের ভাই ফয়সাল আহমেদ বুড়িচং থানায় মামলাটি করেন। শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি লুৎফুর রহমান।
এদিকে নিহতদের পরিবার ও আহত ব্যক্তিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মিয়ামি হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি আবদুল মমিন জানান, নিহতদের স্বজন বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ হলে বিস্তারিত বলা যাবে।
বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে এবং আহতকে ১৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া বিআরটিএ’র ট্রাস্টি বোর্ড থেকে সহায়তার জন্য আবেদন করতে বলা হয়েছে