শাকিব খানের সহশিল্পী হতে যাচ্ছেন পান্থ কানাই

শাকিব খানের সহশিল্পী হতে যাচ্ছেন পান্থ কানাই

শাকিব খানের সহশিল্পী হতে যাচ্ছেন পান্থ কানাই।। ছবিঃ সংগৃহীত।

দেশের জনপ্রিয় মিউজিশিয়ান ও দরাজ কণ্ঠের শিল্পী পান্থ কানাই এবার বড় পর্দায় দেখানো হবে দেশের প্রধান নায়ক শাকিব খান এর সহশিল্পী হিসেবে। জানা গেছে, আজমান রুশো পরিচালিত নতুন সিনেমা ‘রকস্টার’ এর মাধ্যমে তাদের এই প্রথম পর্দা ভাগের ঘটনা ঘটতে যাচ্ছে।

পান্থ কানাই অবশ্য অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এ বিষয়ে কোনো বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। এর আগে তিনি মঈন হাসান ধ্রুব পরিচালিত ‘দাহকাল’ সিনেমায় অভিনয় করেছিলেন।

‘রকস্টার’-এর শুটিং ইতিমধ্যেই মালয়েশিয়াতে শুরু হয়েছে। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা-কে। এ ছাড়া শাকিবের বাবা-মায়ের চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান ও রোজি সিদ্দিকী। সিনেমাটি আগামী ঈদুল আজহা-তে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

গত শনিবার শাকিব খানের জন্মদিনে মুক্তি পেয়েছে সিনেমার ফার্স্ট লুক, যেখানে তিনি নতুন রূপে হাজির হয়েছেন। পোস্টারে দেখা গেছে, কালো সানগ্লাস পরা শাকিব রাস্তার মাঝে বসে আছেন, পরনে ক্যাজুয়াল পোশাক, পায়ে স্নিকার্স। সারা গায়ে ট্যাটু দেখা যাচ্ছে এবং পেছনে লেখা আছে সিনেমার নাম ‘রকস্টার’।