ফার্নান্দেজের জোড়া অ্যাসিস্টে পর্তুগালের জয়

ফার্নান্দেজের জোড়া অ্যাসিস্টে পর্তুগালের জয়

সংগৃহীত ছবি

বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে ব্রুনো ফার্নান্দেজর জোড়া অ্যাসিস্টে যুক্তরাষ্ট্রকে ২-০ গোলে হারাল পর্তুগাল। চোটের কারণে ইনজুরিতে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই টানা দ্বিতীয় ম্যাচ খেলতে নামে পর্তুগিজরা।

ম্যাচে গোল আদায় করতে দুই দল সমানতালে আক্রমণ করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করেছিল। তবে ম্যাচের ৩৭তম মিনিটে পর্তুগালের ফার্নান্দেজ ডান দিক দিয়ে ড্রিবলিং করে বক্সের ভেতরে ঢুকে পড়েন। এরপর তিনি ব্যাক হিল করে বল দেন ফ্রান্সিসকো ত্রিঙ্কাও, যিনি বাঁ-পায়ের শটে দূর্দান্ত গোল করেন।

এরপর গোল আদায় করতে আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র। ৪১ মিনিটে অ্যান্টনি রবিনসন ও ৪৪ মিনিটে মালিক টিলম্যানের গোলে বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করে।

তবে দ্বিতীয়ার্ধের ৫৯ তম মিনিটে আবারও ব্যবধান দ্বিগুন করেন জোয়াও ফেলিক্স। ফার্নান্দেসের নেওয়া কর্নার কিক থেকে গোল করেন তিনি। ফ্রান্সিসকো ত্রিঙ্কাও উভয় গোলেই জোড়া অ্যাসিস্ট করেন ব্রুনো ফার্নান্দেজ। এরপর যুক্তরাষ্ট্র গোলের সুযোগ সৃষ্টি ম্যাচে গোলের দেখা পায়নি।

গত শনিবার আরেক প্রীতি ম্যাচে বেলজিয়ামের কাছে ৫-২ গোলে বিধ্বস্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র। অন্যদিকে পর্তুগাল মেক্সিকোর বিপক্ষে গোলশূন্য ড্র করে। বিশ্বকাপকে সামনে রেখে আগামী ২৬শে মে দল ঘোষণা করবে কোচ মাউরিসিও পচেত্তিনো। এর পাঁচদিন পর তারা শার্লটে সেনেগাল এবং ৬ই জুন শিকাগোতে জার্মানির বিপক্ষে চূড়ান্ত প্রস্তুতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে থাকা যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিরকরা। ১২ই জুন ক্যালিফোর্নিয়ার ইনগেলউডে অনুষ্ঠিত হবে এ ম্যাচ।