দুই মাস পর ফের নতুন গান নিয়ে হাজির হলেন পার্থ বড়ুয়া

দুই মাস পর ফের নতুন গান নিয়ে হাজির হলেন পার্থ বড়ুয়া

দুই মাস পর ফের নতুন গান নিয়ে হাজির হলেন পার্থ বড়ুয়া।। ছবিঃ সংগৃহীত

চলতি বছরেই কিংবদন্তিতুল্য গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী ও সুরকার ফোয়াদ নাসের বাবুর গানে কণ্ঠ দিয়েছিলেন পার্থ বড়ুয়া। গানটি বিটিভির প্রযোজনায় ও আহমেদ তেপান্তরের গ্রন্থায় ব্যান্ড ফ্যাস্টিভ্যালে প্রচারিত হয়েছে। গানটি বেশ সাড়া ফেলে। মাঝে দুই মাস কেটে গেছে। এরমধ্যে নতুন গান নিয়ে হাজির হলেন পার্থ বড়ুয়া। গানের শিরোনাম ‘সহজলভ্য নই’।

গানটির কথা ও সুর করেছেন আহমেদ রাজীব। রোমান্টিক আবহ ও গভীর আবেগঘন কথায় সাজানো এই গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

‘সহজলভ্য নই’ গানে পার্থ বড়ুয়ার কণ্ঠে শোনা যাবে ভিন্ন এক আবেগের প্রকাশ, যেখানে ভালোবাসা, আত্মমর্যাদা ও অনুভূতির সূক্ষ্ম দিকগুলো উঠে এসেছে। জানান আহমেদ রাজীব।

তার ভাষায়, ‌‌‘গানটির কথায় যেমন রয়েছে সম্পর্কের জটিলতা, তেমনি রয়েছে নিজেকে সহজে বিলিয়ে না দেওয়ার এক দৃঢ় বার্তা। যা পার্থদার কণ্ঠে আরও সমৃদ্ধ হয়ে ধরা দিয়েছে বলে আমি মনে করি।’

ঈদ উৎসবের অংশ হিসেবে ২৭ মার্চ গানটি অন্তর্জালে প্রকাশ করেছে জি সিরিজ।