রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩৩০ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৩৩০ মামলা

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩৩০টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭০ টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১২৮ টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১০ টি ও  ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৬ টি মামলা হয়েছে।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯৭ টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ২১৬ টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩৫ টি, ট্রাফিক-গুলশান বিভাগে ৪০৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৯৮ টি গাড়ি ডাম্পিং ও ১৪৪ টি গাড়ি রেকার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে।