বিসিসি প্রশাসকের একান্ত সচিব হলেন ছাত্রদলের সাবেক নেতা
ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক নেতা মাসুম।। ছবিঃ সংগৃহীত
কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ও বরিশাল জেলা বিএনপির সদস্য মুশফিকুল হাসান মাসুম বরিশাল সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক (দায়িত্বপ্রাপ্ত মেয়র) এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন।
প্রশাসক শিরীন বুধবার (০১ এপ্রিল) তার হাতে একান্ত সচিব পদে নিয়োগপত্র তুলে দেন।
জানা গেছে, বিগত ১৭ বছর সরকার বিরোধী প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন সাবেক ছাত্রদল নেতা ও বরিশাল জেলা বিএনপির সদস্য মুসফিকুল হাসান মাসুম। ছাত্র রাজনীতির শুরু থেকেই বিসিসির বর্তমান প্রশাসক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের পাশে থেকে সংগ্রাম স্বৈরাচারবিরোধী সংগ্রাম করেছেন মুশফিকুল হাসান মাসুম।
শিরীনের সহযোদ্ধা হিসেবে প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন তিনি। মুশফিকুল হাসান মাসুমকে বিসিসির প্রশাসকের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়ার পরপরই তাকে ফুলের শুভেচ্ছা জানান সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।