মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ৯
ছবিঃ সংগৃহীত।
ধূলিঝড় ও ভারি বৃষ্টিতে মিসরের রাজধানী কায়রোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন।মেনুফিয়া অঞ্চলে বৃহস্পতিবার সকালের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সাদাত শহরের কাছে একটি সড়কে শ্রমিকবাহী একটি পিকআপ এবং একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মেনুফিয়ার তালা জেলার বাসিন্দা।
সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, আহতদের উদ্ধার করে সাদাত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
স্থানীয় সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি জানায়, ধূলিঝড় ও রাতভর বৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়ার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে।