মুন্সীগঞ্জে খাল খনন ও শিশুপার্কের কার্যক্রম উদ্বোধন
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জ পৌরসভাধীন সার্কিট হাউস সংলগ্ন খাল খনন ও সংস্কার কাজ এবং শিশুপার্কের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় দোয়া-মোনাজাত ও মাটি কাটার মধ্য দিয়ে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমি মাহবুব, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ।