২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে বন্দরে ভিড়লো জাহাজ

২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে বন্দরে ভিড়লো জাহাজ

ফাইল ছবি

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ‘এমটি ইউয়ান জিং হে’। এটি মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা নবম জাহাজ। শুক্রবার দুপুরে জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা। তিনি জানান, আজ দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কর্মকর্তারা জাহাজটি পরিদর্শনের জন্য বন্দরে উপস্থিত থাকবেন। 

বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, আজই মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের আরেকটি জাহাজ বন্দরে পৌঁছার শিডিউল রয়েছে।

এদিকে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে এলপিজি ও এলএনজি নিয়ে আসা দুইটি বড় জাহাজ। 

বিপিসি সূত্রে জানা গেছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইনে থাকা তেল, গ্যাসের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।