চলমান যুদ্ধের মধ্যেই আকস্মিক মধ্যপ্রাচ্য সফরে ইতালির প্রধানমন্ত্রী

চলমান যুদ্ধের মধ্যেই আকস্মিক মধ্যপ্রাচ্য সফরে ইতালির প্রধানমন্ত্রী

সংগ্রহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যেই কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক সফরে সৌদি আরবে পৌঁছেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার এই ঝটিকা সফরে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠকের পরিকল্পনা রয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সৌদির জেদ্দায় অবস্থান করছেন মেলোনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের কোনো নেতার এটিই সৌদি আরবে প্রথম সফর। এই সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মেলোনির। 

ইতালির প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফরের মূল উদ্দেশ্য হলো ইরানের ক্রমাগত হামলার মুখে থাকা আরব মিত্র দেশগুলোর প্রতি সমর্থন জানানো। একইসঙ্গে ইতালির নিজস্ব জ্বালানি সরবরাহ নিশ্চিত করাও এই সফরের অন্যতম লক্ষ্য। 

কারণ বর্তমানে জ্বালানির ক্রমবর্ধমান দাম সামাল দিতে হিমশিম খাচ্ছে ইতালীয় সরকার। মধ্যপ্রাচ্যে মেলোনি দুই দিন অবস্থান করবেন বলে জানা গেছে।