এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে আর নেই

এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে আর নেই

ছবি: সংগৃহীত

বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের বড় মেয়ে কস্তুরি আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কস্তুরির মৃত্যুর খবর জানিয়ে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

নিজের পোস্টে মুক্তি লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিশিষ্ট অভিনেতা এ টি এম শামসুজ্জামান মামার বড় মেয়ে কস্তুরি আপু গতকাল রাতে হৃদরোগে মৃত্যুবরণ করেন।’

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন কস্তুরি। দ্রুত অবস্থার অবনতি হলে তিনি মারা যান। তার এই অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, একই সঙ্গে শোকাহত দেশের বিনোদন অঙ্গনও।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে একবার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কস্তুরি।