মুন্সীগঞ্জে সীড অ্যাসোসিয়েশনের মতবিনিময় ও জেলা কমিটি গঠন

মুন্সীগঞ্জে সীড অ্যাসোসিয়েশনের মতবিনিময় ও জেলা কমিটি গঠন

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশনের (বিএসএ) মতবিনিময় সভা ও জেলা কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়। 

সভা শেষে বাংলাদেশ সীড অ্যাসোসিয়েশন-এর মুন্সীগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। এতে আগামী দুই বছরের জন্য অরিত্রা এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী মো. রনি শেখকে সভাপতি ও রিপন সীড কোম্পানির স্বত্বাধিকারী মো. রিপনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতিশ চন্দ্র পাল, বিএসএ-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সহসভাপতি ফজলুল হক।

বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধিতে মানসম্মত বীজের কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে বীজ ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বীজের গুণগত মান বজায় রাখা, কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএ মুন্সীগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি আবুল হোসেন শেখ, সঞ্চালনা করেন সাংগঠনিক উপকমিটির সদস্য সচিব জসিম উদ্দিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক উপকমিটির সদস্য ইমরান হোসেন, হেদায়েতুল ইসলাম, আব্দুল জলিল,পান্নু মোল্লা, ইডি আব্দুল মন্নান, পরিচালক আহমদ আলি প্রমুখ। এছাড়া জেলার বিভিন্ন এলাকার বীজ ব্যবসায়ী, ডিলার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।