টাঙ্গাইলে অবৈধ ফিলিং স্টেশন ও তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলে অবৈধ ফিলিং স্টেশন ও তেল মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা

ফাইল ছবি

টাঙ্গাইলে অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা, জ্বালানি তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে

গতকাল শুক্রবার দিনব্যাপী টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গোবিন্দাসী বাজার এলাকায় তাইফ এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মিনি ফিলিং স্টেশন পরিচালনা ও অতিরিক্ত দামে তেল বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মাসুদ মেশিনারিজে অবৈধভাবে ৪ হাজার ৬২০ লিটার জ্বালানি তেল মজুত রাখায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, এনএসআইয়ের সহকারী পরিচালক রাফিউর রহমান খান, ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাব্বির রহমানসহ অন্যরা।