চট্টগ্রামে বিয়ের তিন দিন আগে যুবকের মৃত্যু
প্রতিকি ছবি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিয়ের তিন দিন আগে মো. নয়ন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এই ঘটনা ঘটে। নিহত নয়ন উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা উঠান মাঝি বাড়ির বাসিন্দা।
নিহত নয়নের প্রতিবেশী মো. ইদ্রিচ জানান, আগামী ৯ এপ্রিল নয়নের বিয়ে হওয়ার কথা ছিল। ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। কিন্তু সোমবার সকালে তিনি প্রচন্ড জ্বরে ভুগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে তার লাশ আর হাসপাতালে না নিয়ে বাড়িতে আনা হয়। এই ঘটনায় নয়নের পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।