গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক, সম্পাদক রাকিব
ফাইল ছবি
ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি বেগ ফারুক আহমেদ ও সাধারণ সম্পাদক দৈনিক কালবেলার প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব নির্বাচিত হয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) রাতে গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন আহ্বায়ক সদস্য সচিব হুমায়ুন কবীর।
সভায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমীন, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, সাবেক সহ-সভাপতি তিলক রায় টুলু, সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, মো. আনোয়ার হোসেন শাহীন, আলী হায়দার রবিন, শফিকুল ইসলাম স্বপন, শেখ মো. বিপ্লব, সাবেক অর্থ সম্পাদক শামীম খান, সাবেক সহ-সাধারণ সম্পাদক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, সাবেক শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য আরিফ আহমেদ ও মো. কামাল উদ্দিন প্রমুখ।
নতুন কমিটির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, দ্রুত আলোচনা করে প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।