বিশ্বকাপের প্রথম ম্যাচে রোনালদোকে কাঁদাবে কঙ্গো
সংগৃহীত ছবি
দীর্ঘ ৫২ বছর পর ফিফা বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে জায়গা করে নিয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র জাতীয় ফুটবল দল। আফ্রিকা মহাদেশের দেশটি ১১ নম্বর গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগাল, উজবেকিস্তান এবং কলম্বিয়া।
২০২৬ বিশ্বকাপের মূলপর্বে জায়গা পাওয়া উদযাপনে রাজধানীর পিপলস প্যালেস স্কোয়ারে জড়ো হয়ে ছিল হাজারো সমর্থক। এ সময় উপস্থিত ছিলেন দেশটির ক্রীড়ামন্ত্রী দিদিয়ের বুদেম্বো।
আফ্রিকান শীর্ষ ক্রীড়া বিষয়ক ওয়েবসাইনের বরাত দিয়ে গোলডটকমে প্রকাশিত বুদেম্বোর ভাষ্য অনুযায়ী,বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়ার যাত্রা সহজ ছিল না। কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হয়ে ছিল তাদের।।
তিনি আরো বলেন, ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো আমাদের বিপক্ষে কাঁদবে।
’
বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নেওয়া দলটির খেলোয়াড়দের বাড়ি-গাড়িসহ মোটা অংশের বোনাস প্রদান করেছে দেশটির সরকার।