কুতুবদিয়ায় বেকারিকে জরিমানা

কুতুবদিয়ায় বেকারিকে জরিমানা

ফাইল ছবি

 

কক্সবাজারের কুতুবদিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে একটি বেকারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় দ্বীপের ধূরুং বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম অভিযানের নেতৃত্ব দেন।

তিনি জানান, অভিযানে নুর মদিনা নামে একটি বেকারি প্রতিষ্ঠানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিষয়টি উঠে আসে। পরে ভোক্তা অধিকার আইনে প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়। ভোক্তাদের স্বার্থে আগামীতেও অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।