মুন্সীগঞ্জে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সার্বিক কর্মসূচি প্রণয়ন, অন্তর্ভুক্তিমূলক ও সার্বজনীন বৈশাখী শোভাযাত্রার রুট ও সময়সূচি নির্ধারণ, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, স্বাস্থ্যসেবা প্রস্তুতি নিশ্চিতকরণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, স্থানীয় শিল্পীদের সম্পৃক্তকরণ, জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার প্রদান, বিদ্যুৎ ও পানির সরবরাহ নিশ্চিতকরণসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও দায়িত্ব বণ্টন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (স্থানীয় সরকার) মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. জসীমউদ্দীন ভূঁইয়া, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মাহফুজুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আলেয়া ফেরদৌসীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।