সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি

সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি

প্রতিকি ছবি

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) রাতে সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের আদমজী কদমতলি এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পুলিশ সদস্য পল্লব চন্দ্র পন্ডিত জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৭ নম্বর ওয়ার্ডের আদমজী কদমতলি এলাকার ১০ তলা ভবনে ফিরোজ মিয়ার বাসার পার্কিংয়ে রাখা তার ব্যবহৃত এফজেড ভার্সন-২ মডেলের মোটরসাইকেলটি রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়।

‎জানা যায়, পল্লব চন্দ্র পন্ডিত সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত রয়েছেন এবং পরিবারসহ থানার পাশেই ওই বাসায় ভাড়া থাকেন।

‎এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে। পাশাপাশি চোর শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে।

এ ধরনের চুরি রোধে বাসাবাড়ির পার্কিংয়ে নিরাপত্তা জোরদার এবং সিসিটিভি নজরদারি বাড়ানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ওসি।